শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান গুরুতর অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা ফজলুর রহমান

পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম-এর সভাপতি মাওলানা ফজলুর রহমান গুরুতর অসুস্থ হয়ে বেডরেস্টে আছেন। বেশ কয়েকদিন যাবত তাঁর হাঁটাচলা সীমিত পর্যায়ে রয়েছে। তাঁর পায়ে প্রচণ্ড ব্যথা থাকায় চিকিৎসকরা তাঁকে পূর্ণ বেডরেস্টের পরামর্শ দিয়েছে।

ডেইলি জং জানায়, গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাত করতে প্রধানমন্ত্রীর বাসভবনে যান মাওলানা ফজলুর রহমান। পরে সেখান থেকে ফেরার পথে তাঁর পায়ে ব্যথা শুরু হয়। তাঁর বাম পা ফুলে যায় এবং পায়ের আঙুলগুলো নীল হয়ে যায়।

পরে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে প্রাথমিক চেকআপ শেষে তাঁকে ওষুধ লিখে দেয় এবং হাঁটাচলা কঠোরভাবে নিষেধ করে পূর্ণ বেডরেস্টের নির্দেশনা দেয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ