শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সিরিয়াকে ৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি জার্মানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়াকে ৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার দ্রুত সহযোগিতা প্রয়োজন।

রবিবার (১২ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। একটি অঞ্চলিক সম্মেলনের যোগদানের উদ্দেশ্যে রিয়াদে গিয়েছেন তিনি। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানিও সম্মেলনে যোগ দেবেন।

সম্মেলনের আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক সাংবাদিকদের বলেন, ‘সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদের মিত্রদের, যারা মারাত্মক অপরাধে করেছে, তাদের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।’

তিনি বলেন, ‘ক্ষমতার এই পালাবদলের সময়ে সিরিয়ার দ্রুত অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন এবং সিরিয়ায় যাদের কিছুই নেই তাদেরকে আমরা সহযোগিতা চালিয়ে যাব যেমনটা আমরা পুরো গৃহযুদ্ধের সময়ে করেছি। আমরা খাদ্য, জরুরি আশ্রয়কেন্দ্র, এবং স্বাস্থ্যসেবার জন্য আরো ৫০ মিলিয়ন ইউরোর দেব।’

তার আগে দামেস্ক সফরের সময় বেয়ারবক বলেন, ‘সিরিয়ার উপর ইইউর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নির্ভর করবে দেশটিতে একটি ‘অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে কি না তার উপর।’

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্য ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ইইউকে আহ্বান জানাচ্ছে জার্মানি।

সূত্র : ডয়চে ভেলে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ