শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সীমান্ত বিরোধে না জড়ানোর পরামর্শ মমতা ব্যানার্জীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেশ কয়েকদিন ধরে আন্তর্জাতিক সীমান্ত নিয়ে বিরোধ চলছে ভারত ও বাংলাদেশের। এই বিরোধে না জড়ানোর জন্য পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গের সধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) মালদহের ইংরেজবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে জনসাধারণের প্রতি এমন পরামর্শ দেন মমতা ব্যানার্জী।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বাংলাদেশ থেকে ফিরে আসা মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, যারা বাংলাদেশে গিয়ে আটকে গিয়েছিল, তাদেরকে দশ হাজার রুপি দেবো আগামী বছর থেকে।

এরপরেই মমতা ব্যানার্জি বলেন, মালদহের সঙ্গে বিহারের, ঝাড়খন্ডের ও বাংলাদেশের সীমান্ত রয়েছে। তাই প্রশাসনকে সতর্ক থাকতে হবে যাতে কোনো গুন্ডা এসে গুন্ডাগিরি করতে না পারে।

আরজি করের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির আদালত। এ বিষয়ে মমতা বলেন, আরজি করের বিষয়ে আমি বলেছিলাম, আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, পাশবিক হয়, তাহলে সমাজ কি করে মানবিক হবে?

তিনি আরও বলেন, আমরা অপরাজিতা বিলে, মৃত্যুদণ্ড রেখেছি। অ্যাসিডে যে মুখ পুড়িয়ে দেওয়া হয় তাতেও আমরা শাস্তি রেখেছি বিলে। সেই বিল এখনো পাস করেনি কেন্দ্রীয় সরকার। তারা ফেলে রেখে দিয়েছে। আমরা চাই এই বিল একটা মডেল হোক। যাবজ্জীবন মানে কী? অনেকে তো প্যারোলে বেরিয়ে যায়। তাই বলে অন্যায়কে ক্ষমা করে দেবো?

ওপার বাংলা (বাংলাদেশ) নিয়ে অভিযোগ করে মমতা ব্যানার্জী বলেন, ওপার বাংলায় কিছু সমস্যা হচ্ছে। ওটা দেখার দায়িত্ব বিএসএফের হাতে। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেবো। কিন্তু বিএসএফের সঙ্গে ওদের কোনো বিষয়ে আপনারা জরাবেন না।

মমতা ব্যানার্জী আরও বলেন, পুলিশকে বলব মাইকে ঘোষণা করে ভারতের লোকজনদের সেখান থেকে সরে আসতে বলুন। বাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি, একদিন হয়তো আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। কিন্তু লক্ষ্য রাখবেন, কোনো সমাজবিরোধী বা জঙ্গি যাতে কারো বাড়ি বা হোটেল ভাড়া নিয়ে বাসা না বাঁধতে পারে । কোনো সমাজবিরোধীই যেন ঘুঘুর বাসা বানাতে না পারে। তাহলে তা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যেরও ক্ষতি।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ