শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আবু মোহাম্মদ আল-জোলানি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করেন।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা সাবেক এই বিদ্রোহী নেতা দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে বর্তমানে তুরস্কে আছেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তুরস্কের রাজধানীতে পৌঁছানোর পরপরই প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেন আল-জোলানি।

বিমানবন্দরের ভিডিও ফুটেজে দেখা যায়, তুরস্কের একটি সরকারি বিমানে করে আঙ্কারার বিমানবন্দরে পৌঁছান সিরিয়ার এই প্রেসিডেন্ট। সিরিয়ার এই নতুন প্রেসিডেন্ট সৌদি আরব থেকে তুরস্ক সফরে গেছেন। সফরকালে উপসাগরীয় অঞ্চলের শক্তিশালী অর্থনীতির দেশ সৌদির কাছ থেকে সিরিয়া পুনর্গঠনে অর্থায়ন এবং ১৩ বছর গৃহযুদ্ধে এলোমেলো সিরিয়ার অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে সহায়তা চেয়েছেন তিনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ