শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে নেতানিয়াহুর পরামর্শ প্রত্যাখ্যান সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উদ্ভট এক পরামর্শ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  তিনি বলেন, ‘সৌদি আরবে অনেক খালি জায়গা আছে। তাই সেখানে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র করা হোক। ’

এমনকি প্রস্তাবিত গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকেও নাকচ করেছেন তিনি।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরাসরি মন্তব্যের উল্লেখ করেনি।

সৌদি আরব বলেছে, তারা নেতানিয়াহুর মন্তব্যের প্রতি ‘ভ্রাতৃপ্রতিম’ রাষ্ট্রগুলোর প্রত্যাখ্যানকে মূল্য দেয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই দখলদার চরমপন্থি মানসিকতা বুঝতে পারে না যে ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থ কী এবং সেই ভূমির সঙ্গে ঐতিহাসিক এবং আইনি সম্পর্ক কী। ’

উল্লেখ্য, মিশর এবং জর্ডানও ইসরাইলি প্রধানমন্ত্রীর এই পরামর্শের নিন্দা করেছে।  কায়রো এই বক্তব্যকে, সৌদি সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন’ বলে মনে করে।

এছাড়া গাজা দখল করে ডোনাল্ড ট্রাম্পের ‘মধ্যপ্রচ্যের রিভেরা’ তৈরির প্রস্তাবেরও তীব্র নিন্দা জানিয়েছে আরব রাষ্ট্রগুলো।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ