শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

হামাসের সঙ্গে যুদ্ধ চায় না ৬১ শতাংশ ইসরাইলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলের সরকারি সংবাদ মাধ্যম কানের এক জরিপে ৬০০ জন অংশগ্রহণকারীদের মধ্যে ৬১ শতাংশ ইসরাইলি নাগরিক হামাসের সাথে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে ভোট দিয়েছেন। তারা পণবন্দীদের মুক্ত করতে চলমান বন্দী বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন।

আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জরিপটিতে প্রশ্ন করা হয়েছিল, ‘আমাদের কি চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা এবং যুদ্ধ শেষ করা উচিত, নাকি সকল পণবন্দীদের মুক্তি নিশ্চিত না করে পুনরায় যুদ্ধে ফিরে যাওয়া উচিত?’

এর উত্তরে প্রায় ৬১ শতাংশ ইসরাইলি বলেছেন, ইসরাইলের চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত। ১৮ শতাংশ বলেছেন, গাজায় পুনরায় যুদ্ধ শুরু করা উচিত। আর বাকি ২১ শতাংশ বলেছেন যে তারা অনিশ্চিত।

এদিকে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ হামাস ও ইসরাইল ষষ্ঠ পর্যায়ে বন্দী বিনিময় করেছে। বন্দী বিনিময় চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহের প্রথম দিকে কাতারের রাজধানী দোহায় পুনরায় শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ