শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

জাকির নায়েকের বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়া। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেওয়ান রাকিয়াতে (মালয়েশিয়ার সংসদ) দেওয়া এক বক্তব্যে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারটি জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। 
ফ্রি মালয়েশিয়া টুডে, মালয় মেইল, দি স্টার অনলাইনসহ বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এদিন সংসদ সদস্য আরএসএন রায় প্রশ্ন রাখেন, জাকির নায়েকের ওপর এখনও কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন বলেন, ২০১৯ সালে সাময়িকভাবে ড. জাকির নায়েককে প্রকাশ্যে বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে, বর্তমানে এ সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা আর কার্যকর নেই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া ইসলামিক এই ধর্মপ্রচারক অর্থপাচার এবং বিদ্বেষমূলক বক্তৃতার মাধ্যমে উগ্রতাকে উসকে দিচ্ছেন, এমন অভিযোগে ভারতের ওয়ান্টেড তালিকায় রয়েছেন অনেক আগে থেকেই।

২০১৯ সালে কোতা বারুতে এক ভাষণে ড. জাকির নায়েক মালয়েশিয়ার হিন্দু ও চীনা সম্প্রদায় সম্পর্কে বলেছিলেন, মালয়েশিয়ার হিন্দুরা ভারতের মুসলমানদের তুলনায় ‘১০০ গুণ বেশি অধিকার’ ভোগ করেন, তবুও তারা মালয়েশিয়ার সরকারকে সমর্থন করার পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেশি বিশ্বাস করে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ