শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

 ওয়াশিংটনে নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক: ইরান ও গাজা শীর্ষ আলোচ্য বিষয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শোয়াইব আস-সফাদী

রোববার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের উদ্দেশে রওনা দিবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন, যেখানে আলোচনার প্রধান বিষয়গুলো হবে ইরান ও গাজায় চলমান যুদ্ধ।

নেতানিয়াহুর কার্যালয় শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে নেতানিয়াহু ওয়াশিংটনে যাচ্ছেন এবং সোমবার তাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে—গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টা, ইসরায়েল-তুরস্ক সম্পর্ক, ইরানি হুমকি, আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) বিরুদ্ধে লড়াই এবং বাণিজ্য শুল্ক ইত্যাদি।

এদিকে, গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা বাড়ছে এবং একইসঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরেও উত্তেজনা বেড়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, প্রয়োজনে ইরানকে সামরিকভাবে আঘাত করা হতে পারে। ওয়াশিংটন ও তেল আবিব থেকে একাধিকবার জানানো হয়েছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু এমন এক পরিস্থিতিতে ওয়াশিংটনে যাচ্ছেন যেখানে তিনি ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের বিষয়ে ট্রাম্পের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ