সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

সৌদি আরবে গড় আয়ু বেড়েছে সাড়ে ৪ বছর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মানুষের গড় আয়ু বেড়েছে। গত আট বছরে প্রত্যেকের গড় আয়ু প্রায় সাড়ে চার বছর বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণাল। 
বিশ্ব স্বাস্থ্য দিবস (৭ এপ্রিল) উপলক্ষে ‘হেলদি বিগিনিংস, হোপফুল ফিউচার’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে সৌদি আরবে গড় আয়ু ছিল ৭৪ বছর। ২০২৪ সালের সর্বশেষ হিসেবে গড় আয়ু বেড়ে পৌঁছেছে ৭৮ বছর ৮ মাসে। অর্থাৎ ৮ বছরে সৌদিতে গড় আয়ু বেড়েছে চার বছরেরও বেশি।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘সৌদি ভিশন ২০৩০’-এর আওতায় সরকার গত কয়েক বছরে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার নাটকীয় উন্নতি ঘটিয়েছে। পাশাপাশি জনগণকে স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ ও রপ্ত করতে ব্যাপকমাত্রায় প্রচার-প্রচারণাও চালানো হয়েছে গত কয়েক বছর। এর ফলাল এই গড় আয়ু বৃদ্ধি।

‘সৌদি ভিশন ২০৩০’ সৌদির আরবের একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা। দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালে ক্ষমতাসীন হওয়ার পর এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। মূলত এটি হলো— জ্বালানি খাতের বাইরে সৌদির যত খাত ও পরিষেবাক্ষেত্র রয়েছে, সেগুলোকে শক্তিশালী করা। সূত্র: গালফ নিউজ

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ