সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

হজ পালনের অনুমতি পেল আরও ১০ হাজার পাকিস্তানি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আরও ১০ হাজার পাকিস্তানিকে হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এ ব্যাপারে যোগাযোগ হয়েছে। পাকিস্তানের প্রথম সারির দৈনিক জং এই সংবাদ জানিয়েছে। 

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান হজযাত্রীদের জন্য হজ কোটা বাড়ানোর একটি বিশেষ অনুরোধ করেছিল। এই অনুরোধটি তাদের জন্য করা হয়েছিল, যারা নির্ধারিত সময়ের মধ্যে হজের জন্য নিবন্ধন করতে পারেননি।
তথ্য মন্ত্রণালয়ের মতে, পাকিস্তানের এই অনুরোধ সৌদি কর্তৃপক্ষ গ্রহণ করেছে এবং পাকিস্তানের জন্য হজ কোটায় সম্প্রসারণের অনুমোদন দিয়েছে।

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন আরও ১০ হাজার পাকিস্তানি নাগরিক হজের সৌভাগ্য লাভ করতে পারবেন।
এবার চাঁদ দেখাসাপেক্ষে জুন মাসের ৫ বা ৬ তারিখে হজ পালিত হবে। সারা বিশ্ব থেকে ২০ লক্ষাধিক মুসলিম এবার হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ