সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ওয়াকফ আইন: সবাইকে শান্ত রাখার আবেদন মমতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি ভারতে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে। কিন্তু সেই আইনের বিরোধিতায় গোটা ভারতেই বিক্ষোভ, প্রতিবাদে সামিল হচ্ছে মুসলিম সমাজ।

গত কয়েকদিন ধরে কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রাজপথে নেমেছে মুসলিমরা। আলাদা করে প্রতিবাদ করছে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বামেরা। কিন্তু এই বিক্ষোভ, প্রতিবাদ কোথাও কোথাও আবার সহিংসতায় রূপ নিয়েছে।

এমন অবস্থায় রাজ্যের মানুষকে শান্ত থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন।

তিনি বলেন, মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার, কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি - আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে বাস্তবায়িত হবে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ