শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

হজের আগে সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ১৮ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 .শুরু হতে যাচ্ছে চলতি বছরের হজ মৌসুম। এর আগে সৌদি আরব কর্তৃপক্ষ অবৈধ নাগরিকদের ধরতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। গত এক সপ্তাহে ১৮ হাজার ৪০৭ জনকে গ্রেপ্তার করেছে, যারা আকামা (রেসিডেন্স পারমিট), শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইনের লঙ্ঘন করেছেন।

সৌদি প্রেস এজেন্সির (SPA) বরাতে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৯৯৫ জন আকামা আইনের; তিন হাজার ৫১২ জন অবৈধ সীমান্ত অতিক্রমের এবং এক হাজার ৯০০ জন শ্রম আইনের লঙ্ঘন করেছেন। যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে ৬৬% ছিলেন ইথিওপিয়ান, ২৮% ইয়েমেনি, বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।

এছাড়া, ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে যারা সৌদি আরব থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আরও ২১ জনকে ধরা হয়েছে, যারা এইসব আইনের লঙ্ঘনকারীদের আশ্রয় বা সহযোগিতা দিয়েছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, কেউ যদি অবৈধ ব্যক্তিদের আশ্রয় বা সহায়তা করে, তাহলে তার বিরুদ্ধে নেওয়া হতে পারে- সর্বোচ্চ ১৫ বছর জেল, ১০ লাখ রিয়াল (প্রায় ২.৩ কোটি টাকা) পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি জব্দ।

সৌদি সরকার জানিয়েছে, অনেক বিদেশি পর্যটক ভিসিট ভিসা নিয়ে এসে হজ করার চেষ্টা করেন, যা বৈধ নয়। ভিসিট ভিসায় হজ করা নিষিদ্ধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি—সে সৌদি নাগরিক হোক, প্রবাসী হোক বা পর্যটক— যদি অনুমতি ছাড়া হজের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করেন (যেমন: মসজিদুল হারাম, মিনা, আরাফাত, মুযদালিফা) তাহলে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে এবং পুনরায় একই অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ