সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

যারা ইসরায়েলকে সাহায্য করছে তাদেরও বয়কট করুন: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের প্রখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা তাকি উসমানি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার কড়া সমালোচনা করেছেন। তিনি বিশ্ববাসীকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। এমনকি যেসব কোম্পানি ইসরায়েলকে কোনো না কোনোভাবে সহযোগিতা করছে তাদেরও বয়কটের ডাক দিয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মুফতি তাকি উসমানি বলেন, ইসরায়েলি পণ্য বয়কট করুন, প্রতিবাদ করুন। তবে শান্তিপূর্ণ থাকুন।

মুফতি তাকি উসমানি বলেন, শুধু ইসরায়েলি পণ্য নয়, বরং যারা ইসরায়েলকে সাহায্য করছে—সেসব কোম্পানিরও বয়কট করা উচিত। বিখ্যাত এই মুসলিম স্কলার বলেন, ইসলাম হলো মধ্যপন্থার ধর্ম; এটি এমন কোনো ধর্ম নয় যেখানে আবেগে গিয়ে ভাঙচুর করা হয়। শরিয়তে কারো জান-মালের ক্ষতি করা হারাম। মুফতি তাকি উসমানি বলেন, বয়কট করুন, প্রতিবাদ করুন, কিন্তু শান্তিপূর্ণ উপায়ে করুন।

সূত্র: রোজনামায়ে জং

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ