শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ওয়াকফ বিল: আজ ভারতীয় মুসলিমদের দৃষ্টি থাকবে সুপ্রিম কোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ সংশোধনী নিয়ে বেশ কয়েকটি রিট হয়েছে দেশটির উচ্চ আদালতে। আজ বুধবার (১৬ এপ্রিল) এসব রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। ভারতজুড়ে আন্দোলনরত কোটি কোটি মুসলিমের নজর আজ সুপ্রিম কোর্টের দিকে থাকবে। সেখান থেকে আজ ভালো কোনো খবর আসবে বলে আশা করছেন তারা।

ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে তিন বিচারপতির একটি বেঞ্চ ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর বিরুদ্ধে দায়ের হওয়া ১১টি মামলার শুনানি করবে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিষ্ণনাথন। এই মামলাগুলোর আবেদনকারীদের মধ্যে রয়েছেন: এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, আপ নেতা আমানতুল্লাহ খান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়তে উলামায়ে হিন্দ, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ এবং আরও কয়েকটি মুসলিম সংগঠন।

মহুয়া মৈত্র বলেছেন, এই আইন পাস করার সময় সংসদের নিয়ম ভাঙা হয়েছে এবং এটি সম্পূর্ণ বাতিল করা উচিত। মোহাম্মদ জাওয়েদ (কংগ্রেস) এর মতে, এই আইন মুসলমানদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করছে।

ড. এ. রাজা (ডিএমকে) জানিয়েছেন, এই আইন তামিলনাড়ুর প্রায় ৫০ লাখ এবং গোটা দেশের ২০ কোটির বেশি মুসলমানের মৌলিক অধিকার ক্ষুণ্ন করছে। আজ সুপ্রিম কোর্টে এই মামলাগুলোর প্রাথমিক শুনানি হবে। যদি আদালত এই আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা করে, তাহলে এটা মুসলমানদের ধর্মীয় অধিকার এবং ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন এনে দিতে পারে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ