শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

তিন মাসে ওমরাহ পালন করেছেন ৬৫ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর ওমরাহ পালনকারীদের সংখ্যা গত বছরের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম তিন মাসের ওমরাহযাত্রীর সংখ্যার তথ্য প্রকাশ করেছে সৌদি আরব।

২০২৫ সালের প্রথম তিন মাসে বিভিন্ন দেশের ৬৫ লাখের বেশি লোক ওমরাহ পালন করেছেন। গত সোমবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ওমরাহ ও জিয়ারাহ ফোরামের অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়া।

আল-রাবিয়া বলেছেন, গত বছরের একই সময়ের তুলনায় বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রী ও দর্শনার্থীর সংখ্যা ১১ শতাংশেরও বেশি বেড়েছে। যা ক্রমবর্ধমান চাহিদা এবং বিশ্বজুড়ে হজযাত্রীদের স্বাগত জানাতে সৌদি আরবের ক্রমবর্ধমান সক্ষমতার প্রমাণ।

তিনি বলেন, হারামাইন হাইস্পিড রেলওয়ের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে যাত্রী সংখ্যা ২০২২ সালের ৩৩ লাখ থেকে বেড়ে ২০২৪ সালে ৮৮ লাখে পৌঁছেছে। এই বৃদ্ধি পবিত্র দুই মসজিদে হজযাত্রী ও দর্শনার্থীদের প্রদত্ত পরিষেবার মান ও দক্ষতার চলমান উন্নতিকে প্রতিফলিত করে।

আল রাবিয়া আরো বলেন, ‘দর্শনার্থীর সংখ্যার দিক থেকে মক্কা নগরী সারা বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। তা ছাড়া পবিত্র রওজা শরিফের দৈনিক ধারণক্ষমতা ৫২ হাজারের বেশি দর্শনার্থীতে উন্নীত করা হয়েছে।’ তিনি বলেন, ‘এই ফোরামে ৩৩০টি লাইসেন্সপ্রাপ্ত সৌদি ওমরাহ কম্পানি অংশগ্রহণ করেছে। এসব কম্পানি ৮ হাজার আন্তর্জাতিক ওমরাহ এজেন্টের সঙ্গে সরাসরি যুক্ত। এই ফোরামে চার হাজার চুক্তি স্বাক্ষরিত হবে, যা বৃহত্তর সহযোগিতা এবং ওমরাহযাত্রীদের পরিষেবা দেওয়ার পথ আরো সমৃদ্ধ করবে।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ