সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি

সৌদিতে ডিজিটাল হজ পারমিট যারা পাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবাসিক কর্মীদের জন্য ডিজিটাল হজ পারমিট চালু করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তরফ থেকে জানানো হয়, হজ মৌসুমে পবিত্র মক্কা নগরীকে প্রবেশের অনুমতি পেতে আবাসিক কর্মীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে পাসপোর্ট অধিদপ্তর। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্ল্যাটফর্ম আবশার ও মুকিম পোর্টালের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। ফলে পাসপোর্ট অফিসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না।

প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর প্ল্যাটফর্ম আবশারের মাধ্যমে আবেদনকারী অভ্যন্তরীণ গৃহকর্মী, নির্ভরশীল ব্যক্তিবর্গ, প্রিমিয়াম আবাসিক অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি, বিনিয়োগকারী, নাগরিকদের মায়েরা এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের অনুমোদন ইস্যু করা হচ্ছে।

মুকিম পোর্টালের মাধ্যমে মক্কাভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করেন এমন ব্যক্তি, মৌসুমি ওয়ার্ক ভিসাধারী ব্যক্তি ও হজের মৌসুমে এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি আছে এমন ব্যক্তিদের অনুমতিপত্র দেওয়া হয়। আগামী ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে অনুমতি নিতে হবে।

অনুমতিপত্র ছাড়া কাউকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। এমন চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার নিজ বাসস্থানে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পবিত্র স্থাপনাগুলোতে ওয়ার্ক পারমিট আছে এমন বাসিন্দারা এর আওতার বাইরে থাকবেন। মক্কা থেকে আবাসিক আইডি কার্ড ইস্যু করা হয়েছে এমন ব্যক্তি এবং যাদের বৈধ হজের অনুমতি আছে, তারা এর বাইরে থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৯ এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবে না। ওই দিন থেকে ১০ জুন পর্যন্ত নাগরিক, উপসাগরীয় দেশগুলোর নাগরিক, বাসিন্দা এবং অন্য ভিসাধারীদের জন্য নুসুক প্ল্যাটর্ফম ব্যবহার করে উমরা অনুমোদন ইস্যু স্থগিত থাকবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ