শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির মামলা বহাল, বাতিলের আবেদন খারিজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে। ইসরায়েল সরকারের দাখিল করা বাতিলের আবেদন আদালত খারিজ করে দিয়েছে বলে জানিয়েছে শাফাক নিউজ।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত কথিত যুদ্ধাপরাধ সংক্রান্ত তদন্ত পুরোপুরি স্থগিত রাখার আবেদন করে ইসরায়েল। তবে আদালত উভয় আবেদনই নাকচ করে দিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, গাজায় চলমান যুদ্ধ ও তাতে ইসরায়েলের ভূমিকা নিয়ে আইসিসির এখতিয়ার চ্যালেঞ্জ করে যে আপত্তি উত্থাপন করা হয়েছে, তা এখনো বিচারাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট আইনি পর্যালোচনা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে আইসিসির প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানে সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গাজায় ইসরায়েলের দমন-নিপীড়ন ও সামরিক আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো এই আগ্রাসনের নিন্দা জানিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টকে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী করেছে।

বিশ্লেষকদের মতে, আইসিসির এ সিদ্ধান্তের ফলে ইসরায়েল ও এর নেতৃত্বের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ