শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

সোনালী সম্ভাবনার পথে আফগানিস্তান, খনন শুরু ইমারতে ইসলামিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের তাখার প্রদেশের চাহিয়াব জেলায় সোনার খনির প্রথম ব্লকে আনুষ্ঠানিকভাবে খনন ও প্রক্রিয়াকরণ কার্যক্রম শুরু করেছে ইমারতে ইসলামিয়ার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয়।

এই উপলক্ষে সম্প্রতি প্রদেশটি সফর করেন মন্ত্রী মোল্লা হেদায়াতুল্লাহ বদরি হাফিযাহুল্লাহ। খনিতে কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এটি দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খনির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং এতে স্থানীয় জনগণকে অগ্রাধিকার দেওয়া হবে।”

মন্ত্রী আরও জানান, ইমারতে ইসলামিয়া সরকার দায়িত্ব গ্রহণের পূর্বে আফগানিস্তানের অনেক খনিতে অনিয়ন্ত্রিত ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে কার্যক্রম চলত। তবে বর্তমান সরকার এ খাতকে আইনি কাঠামোর আওতায় এনে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করছে।

তিনি বলেন, “খনিজ সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”

তাখারের এই সোনার খনি কার্যক্রম আফগানিস্তানের খনিজ খাতকে আরও সংগঠিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ