আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত ও পাকতিয়া প্রদেশে আকস্মিক বন্যায় ঘরবাড়ি, কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এই দুর্যোগে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পাকতিয়ার ওয়াজি এবং খোস্তের নাদেরশাহ কোট, জাজি ময়দান ও সাবারি জেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। এসব এলাকায় ঘরবাড়ি ভেসে গেছে, কৃষিজমি ধ্বংস হয়েছে এবং রিটেইনিং ওয়াল ভেঙে পড়েছে। এতে বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাদেরশাহ কোটে কাঠ সংগ্রহ করার সময় তিনজন ব্যক্তি বন্যার পানির তোড়ে