মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

তালেবান প্রশাসনের সঙ্গে উজবেকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয়েছেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ও তালেবান শীর্ষ নেতা সিরাজউদ্দিন হাক্কানি এবং উজবেকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান। মঙ্গলবার কাবুলে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যকার নিরাপত্তা সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ঐকমত্য গঠিত হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এক বিবৃতিতে জানান, আলোচনায় কাবুল ও তাসখন্দের মধ্যকার সম্পর্ক সম্প্রসারণ, সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা জোরদার এবং প্রাকৃতিক ও কৃত্রিম মাদক উৎপাদন রোধে যৌথ উদ্যোগের উপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উজবেক গোয়েন্দা প্রধান আফগানিস্তানে চলমান উজবেকিস্তান-সমর্থিত অর্থনৈতিক প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করায় হাক্কানিকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, “উভয় পক্ষই অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং পরস্পরের প্রতি আস্থা প্রদর্শন করেছে।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ