শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


গাজায় মৃত্যু মিছিল দীর্ঘায়িত, অনাহারে প্রাণ হারাচ্ছে শিশু-কিশোররা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার (২৫ জুলাই) পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৬২ জন, যাদের মধ্যে ১৯ জন ছিলেন খাদ্য সহায়তা নিতে আসা সাধারণ মানুষ। এ ছাড়া চরম অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও দুইজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত ১১৫ জন ফিলিস্তিনি অনাহার ও অপুষ্টির কারণে মারা গেছেন