শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে ভবন ধস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে, রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে কম্পন অনুভূত হয়, যা আশপাশের একাধিক প্রদেশেও ছড়িয়ে পড়ে।

আফাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, এর মাত্রা ছিল ৬ দশমিক ১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার।

বালিকেসির প্রদেশের সিনদিরগি এলাকায় কয়েকটি ভবন ধসে পড়েছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানিয়েছেন, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়লে ছয় বাসিন্দার মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আফাদের জরুরি দল ইস্তাম্বুলসহ পার্শ্ববর্তী প্রদেশগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পপ্রবণ তুরস্ক সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থিত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র: রয়টার্স, টিআরটি গ্লোবাল

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ