শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। সোমবার দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এই সিদ্ধান্ত জাতিসংঘ সাধারণ অধিবেশনে ঘোষণা করা হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে নির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর তা কার্যকর হবে।

আলবানিজ বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ ও গাজায় চলমান মানবিক সংকট নিরসনের সবচেয়ে কার্যকর উপায় হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, যা মানবতার জন্য একমাত্র আশার আলো।

গাজা যুদ্ধের অবসানে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েল এ বিষয়ে বিরোধিতা করে জানিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমান।

ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, আন্তর্জাতিক স্বীকৃতি তাদের জনগণের আত্মনির্ধারণের অধিকারে বাড়তি সমর্থন দেবে।

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী আরও জানান, এই সিদ্ধান্ত প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর নেওয়া হয়েছে যে, ভবিষ্যতের কোনো ফিলিস্তিনি রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ