শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের অবরোধ ও অনাহারে শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডাসহ মোট ২৬টি দেশ গাজার ‘অকল্পনীয় ভোগান্তি’ ও ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ ও দুর্ভিক্ষ মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার নিহতদের মধ্যে ১৯ জন ছিলেন ত্রাণ সংগ্রহে যাওয়া মানুষ। উত্তর গাজার জিকিম ক্রসিংয়ে ত্রাণপ্রার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা। প্রত্যক্ষদর্শী সাইয়্যেদ বলেন, “চারপাশে গুলি চলছিল, কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের সামনেই মানুষ মারা যাচ্ছিল, কিন্তু কিছু করার সুযোগ ছিল না।”

আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু নাহাল জানান, “হামলার সময় পেটে ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিলাম। চারদিকে গুলি চলছিল। শুধু বাচ্চাদের জন্য খাবার আনতেই এসেছিলাম, খাবার-পানি থাকলে আসতাম না।”

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৩৮ জনে। যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষে মৃত্যু হয়েছে ২২৭ জনের, যার মধ্যে রয়েছে শতাধিক শিশু।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ