শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সাইডক। বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টার সফরকালীন আবাসস্থলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো' সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার (১১ আগস্ট) কুয়ালালামপুরে পৌঁছান প্রধান উপদেষ্টা। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (১২ আগস্ট) তিনি পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বুধবার (১৩ আগস্ট) দেশে ফেরার কথা রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ