শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

কাশ্মীরে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের হিমালয়ের একটি পাহাড়ি গ্রামে প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে ২ জন সিআইএসএফ জওয়ান রয়েছেন বলেও খবর মিলেছে। ইতোমধ্যে উদ্ধারকাজে যোগ দিয়েছে ভারতের সেনাবাহিনী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৬৭ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক। হিমালয়ের অন্যতম তীর্থস্থান মা চণ্ডীর মন্দির মাচাইল মাতা যাত্রার সময়কালে এই বিপর্যয় ঘটে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিপদের সময়ে জম্মু-কাশ্মীর সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে ফোনে কথা বলেছেন অমিত শাহ।

কিস্তওয়ার থেকে ৯০ কিলোমিটার দূরে ৯ হাজার ৫০০ ফুট উঁচুতে অবস্থিত চাসোটি এলাকায় দুর্ঘটনা ঘটে। সেখান থেকেই সাড়ে ৯ কিলোমিটার হেঁটে যেতে হয় মন্দিরে। সেখানে পূণ্যার্থীদের জন্য একটি অস্থায়ী লঙ্গরখানা খোলা হয়েছিল, সেটি একেবারে ধ্বসে পড়েছে। উধমপুর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি টিম কিস্তওয়ার গেছে উদ্ধারকাজে যোগ দিতে। ডাক্তার ও ওষুধপত্র নিয়ে মেডিকেল টিমও বিপর্যস্ত এলাকায় পৌঁছেছে।

জেলার পাড্ডার চাসোটি এলাকায় দুপুর ১২টা থেকে ১টার মধ্যে বিপর্যয়টি ঘটে। তখন সেখানে বিপুল সংখ্যার পুণ্যার্থী জড়ো হয়েছিলেন। সেখান থেকেই হেঁটে মন্দিরে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা। হড়পা বানে স্থানীয় একটি লঙ্গরখানা ভেসে গেছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও হিসাবের বাইরে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ