শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে বন্যার আশঙ্কা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবে টানা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় জনগণকে নিম্নাঞ্চল, পাহাড়ি উপত্যকা এবং বন্যা প্রবণ এলাকায় না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষভাবে সতর্ক করা হয়েছে মক্কা অঞ্চলের অন্তর্ভুক্ত মক্কা শহর, তাইফ, মাইসান, আধাম, আল আরদিয়াত, আল লায়থ, আল কুনফুদাহ, আল জুমুম, আল কামিল, বাহরাহ, আল মুইয়াহ, তুরবাহ, আল খুরমাহ ও রানিয়াহ এলাকায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এছাড়াও জাজান, আসির, আল বাহা ও নাজরান অঞ্চলেও একই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। রিয়াদ ও মদিনা অঞ্চলে তুলনামূলকভাবে হালকা বৃষ্টিপাত হলেও তা স্থায়ী হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, ভারী বৃষ্টির ফলেআকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং তীব্র বাতাস সৃষ্টি হতে পারে, যা ধুলাবালি ও বালুঝড়ের কারণও হতে পারে।

সৌদি সিভিল ডিফেন্স নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে- আবহাওয়ার সর্বশেষ তথ্য নিয়মিতভাবে সরকারি চ্যানেলগুলো থেকে জানার জন্য এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য। 

সূত্র: গালফ নিউজ

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ