শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তিতে আল্লামা আরশাদ মাদানীর বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী আবদুল কাদের মাহমুদ কাসেমী

স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তিতে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও জমিয়াত উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী বলেছেন, হিন্দু-মুসলমান নির্বিশেষে সমগ্র ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। ধর্ম, বর্ণ, গোষ্ঠী কিংবা ভাষার বিভাজন তখন ছিল না; সবার লক্ষ্য ছিল একটিই— দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। আর এ ঐক্যের শক্তিই এনে দিয়েছিল স্বাধীনতার অমূল্য উপহার।

আজ রোববার বিকেল ৩টায় এক্স (টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

আল্লামা মাদানী বলেন, স্বাধীনতার সাত দশক অতিক্রম করার পরও ভারত এক ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে। সমাজে ক্রমেই বাড়ছে বিভাজন, বৈরিতা ও ঘৃণার বিষ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লিখেন—
“কোনো জাতি ঘৃণার ভিত্তির ওপর টিকে থাকতে পারে না। একটি রাষ্ট্র বা জাতির প্রকৃত শক্তি নিহিত থাকে ভালোবাসা, ভ্রাতৃত্ব, মানবিকতা ও সহমর্মিতায়। এখনো যদি ঘৃণার বিষ নির্মূল করা না হয়, তবে এই দেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না।”

জমিয়াত উলামায়ে হিন্দের সভাপতি আরও বলেন, “আমরা পাহাড়সম দৃঢ়তায় এই নীতির ওপর অটল আছি— যতদিন জাতির অন্তরে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক ভালোবাসা টিকে থাকবে, ততদিন দেশ এগিয়ে যাবে। কিন্তু যদি বৈষম্য ও ঘৃণা দূর না করা হয়, তবে দেশের জন্য ধ্বংস অনিবার্য হয়ে উঠবে।”

শিক্ষার্থী: দারুল উলুম দেওবন্দ, ইউ.পি. ইন্ডিয়া

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ