শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। রবিবার স্থানীয় সময় দুপুরে এক হামলাকারী নিজের শরীরে বাঁধা বিস্ফোরক বেল্ট বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে হতাহতের অন্য কোনো খবর পাওয়া যায়নি। খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।

সানা জানায়, নগরীর আল-মায়সার পাড়ার একটি বেকারির কাছে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই হামলাকারীর পরিচয় শনাক্তে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।

চলতি বছর সিরিয়ায় একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে। গত ২২ জুন দামেস্কের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় আত্মঘাতী হামলায় অন্তত ২৫ জন নিহত হয়। ওই ঘটনায় ইসলামিক স্টেট (আইএস)-কে দায়ী করে কর্তৃপক্ষ। এছাড়া গত জুলাই মাসে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

প্রসঙ্গত, ২৪ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ সরকার উৎখাত হয়। এরপর থেকে নতুন প্রশাসন দেশজুড়ে নিরাপত্তা পুনরুদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে।

সূত্র: রয়টার্স

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ