শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চার ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান কর্তৃপক্ষ।

মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে প্রকাশ্যে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

দেশটির বিচার বিভাগের নিউজ পোর্টাল মিজান জানিয়েছে, “ফারস প্রদেশের বেইরামে এক পরিবারের চার সদস্যের নৃশংস হত্যায় জড়িত এক অপরাধীকে মঙ্গলবার জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছে।”

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে চীনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ইরান।

ইরান সাধারণত ভোরে ফাঁসি দিয়ে জনসমক্ষে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে।

মিজান জানায়, “অভিযুক্ত ওই ব্যক্তি ও তার স্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ডাকাতির সময় এক মা ও তিন সন্তানকে হত্যা করেছিল।”

ইরানি গণমাধ্যমের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এই রায় নিশ্চিত করে।

মিজান জানায়, ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যুদণ্ড কারাগারেই কার্যকর করা হবে, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ