শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

‘গ্রহণযোগ্য শর্তে’ গাজা যুদ্ধ শেষ করাতে চান নেতানিয়াহু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, অবশিষ্ট সব জিম্মিকে মুক্ত ও তেল আবিবের কাছে গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে তিনি আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন।

গতকাল (২১ আগস্ট ) বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, তাঁর মন্ত্রিসভা গাজা সিটিতে ব্যাপক হামলার পরিকল্পনা অনুমোদন করেছে। যদিও দেশ-বিদেশে এ নিয়ে ব্যাপক সমালোচনা ও বিরোধিতা চলছে।

এদিকে গত সোমবার কাতার ও মিসরের মধ্যস্থতায় তৈরি করা একটি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাব অনুযায়ী, এ যুদ্ধবিরতি ৬০ দিনের জন্য কার্যকর করা হবে। কাতার জানিয়েছে, যুদ্ধবিরতির আওতায় গাজায় থাকা অর্ধেকসংখ্যক জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

এ প্রস্তাব নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বলেছেন, যুদ্ধবিরতির এমন প্রস্তাব তিনি মানবেন না।

ইসরায়েলি এক গণমাধ্যমের খবর অনুযায়ী, জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার নতুন স্থান নির্ধারণ হলে সেখানে আলোচক দল পাঠাবে তেল আবিব।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত অন্তত ৬২ হাজার ১৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো হতাহত মানুষের সংখ্যার তথ্যের জন্য এ মন্ত্রণালয়ের তথ্যকেই সবচেয়ে নির্ভরযোগ্য হিসেবে মানছে।
গতকাল রাতে ইসরায়েলের ‘গাজা ডিভিশন’–এর সদর দপ্তরে সফরকালে এক ভিডিও বক্তব্যে নেতানিয়াহু বলেন, সব জিম্মি মুক্ত করতে অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

নেতানিয়াহু আরও বলেন, ‘গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে ও হামাসকে পরাজিত করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পরিকল্পনা অনুমোদন করার জন্য আমি এখানে এসেছি। হামাসকে পরাজিত ও সব জিম্মিকে মুক্ত করা—এ দুই বিষয় একসঙ্গে চলবে।’

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ