শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গাজার জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠাল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আরও ১০০ টন মানবিক সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। শনিবার (২৩ আগস্ট) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, এ চালানসহ এখন পর্যন্ত গাজার উদ্দেশে দেশটির পাঠানো ত্রাণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯১৫ টনে। খবর জিও নিউজ।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে এনডিএমএর উদ্যোগে একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে এই সহায়তা পাঠানো হয়। আল-খিদমত ফাউন্ডেশনের সহযোগিতায় ত্রাণ বিতরণের সমন্বয় করা হয়। চালানে আটা, রান্নার তেল, প্রস্তুত খাবার, জ্যাম ও ফলের ককটেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছিল।

ত্রাণবাহী বিমানটি লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে মিশরের আল-আরিশ হয়ে গাজায় পৌঁছায়।

বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে পাঞ্জাব অ্যাসেম্বলির স্পিকার মালিক মুহাম্মদ আহমেদ খান, এনডিএমএ ও আল-খিদমত ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এটি গাজার জন্য পাকিস্তানের পাঠানো ১৯তম ত্রাণ চালান। ইসরায়েলি হামলায় সৃষ্ট মানবিক সংকট ক্রমেই তীব্র হওয়ায় এ সহায়তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইসলামাবাদ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ