শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

রক্তদানে উৎসাহিত করলেন মসজিদে হারামের ইমাম শায়খ সুদাইস ও বালিলাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রক্তদানে উৎসাহিত করেছেন মসজিদে হারামের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আব্দুর রহমান আস সুদাইস ও মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাহ।

রক্তদানে উৎসাহিত করতে তারা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে আয়োজিত বার্ষিক রক্তদান অভিযানে অংশ নিয়েছেন এবং রক্তদান করেছেন সবার আগে।

সৌদি জুড়ে স্বেচ্ছায় রক্তদানের প্রচার বাড়াতে নেওয়া এ উদ্যোগে ধর্মীয়, সামাজিক ও জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।

এ অভিযানের মূল লক্ষ্য জাতীয় রক্তব্যাংকের মজুত শক্তিশালী করা এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্রাণ বাঁচানো ও সমাজসেবার মতো ইসলামের মূলনীতির সঙ্গে এ উদ্যোগের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন কাবার দুই ইমাম।

সম্প্রতি রিয়াদে কিং সালমান বিন আবদুল আজিজ মেডিকেল সেন্টারে বিশেষভাবে আয়োজন করা রক্তদান কর্মসূচিতে তারা প্রথম দাতাদের মধ্যে ছিলেন।

ক্রাউন প্রিন্সের এ অভিযানে সহযোগিতা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রধান শহরগুলোতে মোবাইল রক্তদানের ইউনিট মোতায়েন করা হয়েছে। ভিশন ২০৩০-এর আওতায় জনস্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবেই এই আয়োজন। সূত্র: ইনসাইড দ্য হারামাইন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ