শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

গাজার নিপীড়িত মুসলিমদের জন্য আজ রোজা রাখবেন বিশ্বের ১৫০ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিপীড়িত মুসলিমদের জন্য আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) রোজা রাখবেন বিশ্বের ৫০টি দেশের ১৫০ জন আলেম। এছাড়া রোজা রাখার সুন্নতকে পুনর্জীবিত করার জন্যও এমন সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার।

সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ড. আলী আল-কারদাঘি বলেছেন, ৫০ দেশের ১৫০ জন আলেম সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা তুরস্কে একটি সম্মেলনের জন্য জড়ো হয়েছেন।

আলী আল-কারদাঘি বলেছেন, ১৫০ জনের সবাই ২৮ আগস্ট রোজা রাখবেন। এই আলেম উল্লেখ করেছেন, গাজার মানুষকে দখলদাররা ইচ্ছাকৃতভাবে অভুক্ত, তৃষ্ণার্ত রেখেছে। তাদের কারণে গাজার মানুষ আজ ক্ষুধার্থ থাকছে। রোজা রাখার মাধ্যমে গাজার মানুষের প্রতি সংহতি জানানো হবে বলে জানান তিনি।

গত ২২ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম বিশ্বের পণ্ডিত ও আলেমদের নিয়ে সম্মেলন শুরু হয়। এটির মূল্য উদ্দেশ্য গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং সেখানে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা। সম্মেলনটি আগামী ২৯ আগস্ট শেষ হবে।

সম্মেলন থেকে অবিলম্বে গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো আবেদন জানানো হয়েছে। গাজায় পর্যাপ্ত খাদ্য, পানীয়, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছানোর জন্য মানবিক করিডোর খুলে দেওয়ার দাবি করা হয়েছে। মুসলিম উম্মাহকে গাজার জনগণের পাশে থাকার জন্য ঐক্যবদ্ধ হতে আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অধীনে বিচারের মুখোমুখি করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। সূত্র: ইয়েনি সাফেক

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ