শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নরসিংদী জেলা জমিয়তের কাউন্সিল ৩ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখার কাউন্সিল অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর (বুধবার) বিকাল তিনটায় নরসিংদী শিশু একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কাউন্সিল অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন- জেলা জমিয়তের প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আল্লামা বশির উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদরে জমিয়ত- শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন-জমিয়ত মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-মাওলানা আব্দুর রব ইউসুফী , মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ,মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা লোকমান মাযহারী, মুফতি মাসউদুল কারীম কাসেমী, মাওলানা মোহাম্মদুল্লাহ জামী, মাওলানা হেদায়েতুল ইসলাম কাসেমী, মাওলানা ইসহাক কামালসহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখার আহ্বায়ক মুফতি আব্দুর রহিম কাসেমী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ