শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

গাজায় ভয়াবহ ক্ষুধা, মানবিক বিপর্যয়ের আশঙ্কা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান চালালে পরিস্থিতি মানবিক সুনামিতে রূপ নেবে বলে জনিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে তারা এ আশঙ্কা প্রকাশ করেছে।

সংস্থাটির মুখপাত্র আদনান আবু হাসনা বলেন, যদি ইসরায়েল গাজায় প্রবেশ করে, এখানকার মানুষ পালানোর কোনো জায়গা পাবে না। ফলে আমরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছি। বর্তমানে গাজায় জনগণের চাহিদা মেটাতে সক্ষম একমাত্র সংস্থা হচ্ছে ইউএনআরডব্লিউএ।

তিনি আরও জানান, খাদ্য সংকট এখন গোটা গাজাজুড়েই ছড়িয়ে পড়েছে। সীমান্তে দীর্ঘদিন আটকে থাকায় কিছু খাদ্য পচেও গেছে। তিনি ইসরায়েলকে অবিলম্বে সাহায্য পাঠানোর ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান।


দুর্ভিক্ষের বর্তমান অবস্থায় বলা হচ্ছে-

  • জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে।
  • সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংকট আরও ছড়িয়ে পড়তে পারে দেইর আল-বালাহ ও খান ইউনুস এলাকায়।
  • বর্তমানে গাজার ৫ লাখেরও বেশি মানুষ রয়েছে পঞ্চম ধাপে, যা খাদ্য নিরাপত্তাহীনতার সবচেয়ে ভয়াবহ ও অপরিবর্তনীয় স্তর।
  • আরও প্রায় ১০ লাখ মানুষ আছে চতুর্থ ধাপে, যা জরুরি পর্যায়ের ক্ষুধা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে প্রাণহানির চিত্র—

  • ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন ৬২ হাজার ৮৯৫ জন ফিলিস্তিনি।
  • আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯২৭ জন।
  • খাদ্যের সন্ধান করতে গিয়ে নিহত হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন অন্তত ১৫ হাজার।
  • দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন ৩১৩ জন, এর মধ্যে ১১৯ জন শিশু।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ