শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪১১ জনে দাঁড়িয়েছে। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এক্সে দেওয়া এক পোস্টে জানান, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। সেখানে অন্তত ৩ হাজার ১২৪ জন আহত হয়েছেন এবং ধসে পড়েছে পাঁচ হাজার ৪০০টিরও বেশি ঘরবাড়ি।

রিখটার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্পের পর এখনো নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে। দুর্গম পার্বত্য এলাকায় রাস্তাঘাট ধসে যাওয়া ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে, বিশেষত হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। এ অঞ্চলটি ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় এখানে ভূমিকম্পের ঝুঁকি বেশি।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক ইন্দ্রিকা রাটওয়াটে জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, প্রথম ২৪ ঘণ্টায় ব্যাপক ভূমিধস ও পাথর খসে পড়ায় দুর্গত এলাকায় প্রবেশ কঠিন হয়ে পড়েছে। ফলে উদ্ধারকর্মী ও সহায়তাকারীদের জন্য প্রবেশাধিকার সীমিত হয়ে গেছে।

সূত্র: আল-জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ