শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনে জাতিসংঘের শতাধিক শান্তিরক্ষী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

আতহার তানিম

ইয়েমেনের অভ্যন্তরে এক বিশেষ অভিযানে ইসরাইলের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে জাতিসংঘের শতাধিক শান্তিরক্ষীকে গ্রেফতার করেছে হুথি স্পেশাল ফোর্স।

ব্রিকস নিউজ জানিয়েছে, হুথিদের এমন দুঃসাহসী পদক্ষেপ ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। তাদের মূল লক্ষ্য ইসরাইলের গুপ্তচর নেটওয়ার্ককে দুর্বল করা।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) আনসারুল্লাহ মিলিশিয়া জাতিসংঘের ১১ কর্মকর্তাকে মোসাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করে। এর মধ্যে সাতজন আন্তর্জাতিক খাদ্য সংস্থার (WFP) কর্মকর্তা এবং বাকি তিনজন ইউনিসেফের কর্মী বলে জানা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এর আগে ইসরাইল কর্তৃক ইয়েমেনের সরকারপ্রধান ও শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের জের ধরেই আনসারুল্লাহ হুথি বাহিনী আরও সক্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় গতকাল লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট কয়েকটি বাণিজ্যিক জাহাজে মিসাইল হামলাও চালিয়েছে সশস্ত্র এ গোষ্ঠী।

সূত্র: বিবিসি, আল জাজিরা, ব্রিকস নিউজ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ