শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

যুদ্ধবিরতির দাবিতে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর বাসভবনের কাছে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে জেরুজালেমে বিক্ষোভের ঢেউ উঠেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছেন বন্দীদের পরিবার এবং তাদের সমর্থকরা।

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের খবর অনুযায়ী, এই বিক্ষোভকে ‘বিশৃঙ্খলা দিবস’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের মাত্র একশ মিটার দূরে বিক্ষোভকারীরা তাঁবু স্থাপন করেছেন এবং আবর্জনার কন্টেইনারে আগুন ধরিয়ে ‘আগুনের বলয়’ তৈরি করেছেন।

বিক্ষোভকারীদের মূল দাবি দুইটি, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক সকল বন্দীকে মুক্ত করার জন্য চুক্তি সম্পাদন।

সংহতি প্রকাশ করেছে তেল আবিবের বেশ কয়েকটি প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠান, যেমন মানডে, উইক্স ও ফাইভার। এরা তাদের কর্মীদের বিক্ষোভে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে। বিক্ষোভস্থলে পৌঁছানোর জন্য তেল আবিবের সারোনা কমপ্লেক্স থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কিছু বড় বিনিয়োগ তহবিলও এই আন্দোলনে সমর্থন জানিয়েছে।

বিক্ষোভের তীব্রতা বাড়ায় জেরুজালেমের প্রবেশদ্বার ও প্রধান মহাসড়কগুলোতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় তেল আবিবের প্যারিস স্কোয়ারে একটি কেন্দ্রীয় সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ