শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ফিলিস্তিনি তিন মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তে সহযোগিতা করায় ফিলিস্তিনের ৩ মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগের ‘বিশেষভাবে মনোনীত নাগরিক এবং অবরুদ্ধ ব্যক্তিদের তালিকায়’ এই সংস্থাগুলোকে যুক্ত করা হয়েছে। সেগুলো হলো, আল-হক, ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস।

ইসরায়েল এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও মানবাধিকার সংগঠনগুলো একে বিচারের ওপর নগ্ন আঘাত বলে তীব্র নিন্দা জানিয়েছে।

রামাল্লাহ-ভিত্তিক আল-হক দীর্ঘদিন ধরে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলি নিপীড়নের জবাবদিহি চেয়ে কাজ করে আসছে ও বিভিন্ন দেশে আইনি পদক্ষেপে তৎপর রয়েছে।

এছাড়া গাজা সিটির ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস স্বাধীন সংস্থা হিসেবে গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধ সংক্রান্ত দলিল-তথ্য ও নিপীড়নের ঘটনাগুলো নথিভুক্ত করে আসছে।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ হলো, তারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরায়েলি নাগরিকদের তদন্ত, গ্রেফতার, আটক বা বিচারের কাজে সরাসরি সহায়তা করেছে। সূত্র: আলজাজিরা

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ