শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নেপালে জেন-জিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেপালের রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বরে সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। হাজারো তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতির অবসানের দাবিতে রাস্তায় নামলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দিনের শুরুতে সিভিল হাসপাতালে একজন বিক্ষোভকারীর মৃত্যু হয়। পরে আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন চন্দ্র রেগমি।

ন্যাশনাল ট্রমা সেন্টারের এক চিকিৎসক জানান, সেখানে চিকিৎসাধীন চারজন বিক্ষোভকারী মারা গেছেন। গুরুতর আহত আরও অন্তত ১০ জন হাসপাতালে ভর্তি আছেন, যাদের মাথা ও বুকে গুলি লেগেছে।

আহতদের সিভিল হাসপাতাল, এভারেস্ট হাসপাতাল ও ট্রমা সেন্টারসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীরা সীমিত এলাকায় প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

জেনারেশন-জেড তরুণদের নেতৃত্বে আন্দোলনের মূল দাবি ছিল—দুর্নীতির অবসান এবং সরকারের আরোপিত সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা প্রত্যাহার। সহিংসতার পর কাঠমান্ডু জেলা প্রশাসন রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে।

এদিকে আন্দোলন রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন বড় শহরেও ছড়িয়ে পড়ছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ