শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জেন-জি বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হওয়া ‘জেন-জি বিক্ষোভে’র চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। নেপালের সচিবালয় থেকে জারি করা এক বিবৃতিতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

গতকাল সোমবার থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। কারফিউ উপেক্ষা করে আজ সকালেও বিক্ষোভকারীরা রাস্তায় নেমে নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিবিদদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

রাজধানী কাঠমান্ডুতে দুই দিন ধরে চলা সহিংস দুর্নীতিবিরোধী আন্দোলনে অন্তত ১৯ জন নিহত হয়েছে। এ পরিস্থিতির মধ্যে মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন অলি।

‘জেন-জি প্রোটেস্ট’ নামে পরিচিত এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল অলি সরকারের পদত্যাগ। বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ করার কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ