শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

নেপালে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক থেকে বিক্ষোভকারীদের ওয়াকআউট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেপালে নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠকে বসেছিলেন জেন-জি বিক্ষোভকারীরা। তবে বৈঠকে সেনাপ্রধান ব্যবসায়ী–রাজনীতিবিদ দুর্গা প্রসাই এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিকে (আরএসপি) আন্দোলনের অংশীদার হিসেবে উল্লেখ করলে ক্ষোভে বৈঠক ত্যাগ করেন বিক্ষোভকারীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম মাই রিপাবলিকা এ তথ্য জানায়।

রক্ষা বম নামে এক বিক্ষোভকারী বৈঠকে অংশ নেন। পরে বৈঠক বর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন— “সেনাপ্রধান আমাদের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং দুর্গা প্রসাই ও আরএসপির সঙ্গে আলোচনা করতে বলেছেন। এমনকি তাদের আন্দোলনের অংশীদার হিসেবেও অভিহিত করেছেন। আমরা মনে করি এটি আমাদের ত্যাগ এবং দেশ পরিবর্তনের ঐতিহাসিক যাত্রাকে ক্ষুণ্ন করেছে। তাই আমরা আলোচনায় না থেকে সেনা সদরদপ্তর থেকে বেরিয়ে এসেছি।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ