শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ৪ জনের মৃত্যুদণ্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে উত্তর-পশ্চিম ইরানের একটি বিপ্লবী আদালত চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। তারা তেলআবিব সরকারের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিল। খবর মেহের নিউজের।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারপতি নাসের আতাবাতি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, আসামিরা দেশের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো জায়নবাদী শাসনের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পাঠাত।

তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা মোসাদ এজেন্টদের সঙ্গে জরুরি কনফারেন্স কলের জন্য সিম কার্ড সংগ্রহ ও বিশেষ ফোন ক্রয় করেছিল। এছাড়া তারা রাজধানী তেহরানসহ উরুমিয়া, শাহরুদ, ইসফাহানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটিয়েছে।

এ চক্রটি ইরানের সামরিক ঘাঁটি, দুর্গ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণে জড়িত ছিল এবং এসব কার্যকলাপের বিনিময়ে তারা ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পেত।

বিচার বিভাগীয় কর্মকর্তারা মোসাদ এজেন্টদের সঙ্গে তাদের যোগাযোগ ও সহযোগিতার প্রমাণ আদালতে উপস্থাপন করার পর উরুমিয়ার বিপ্লবী আদালত আসামিদের মৃত্যুদণ্ডের রায় দেয়।

তাদের বিরুদ্ধে ‘শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে জায়নবাদী শাসনের শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ আইন’-এর ৬নং ধারা অনুযায়ী অভিযোগ আনা হয় এবং সে অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ