শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আরাকান রাজ্যের স্কুলে বোমা হামলায় নিহত ১৮, আহত ২০


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মিয়ানমারের আরাকান রাজ্যে ভয়াবহ বিমান হামলায় প্রাণ গেল অন্তত ১৮ জনের। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন, যাদের অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। নিহতদের মধ্যে শিশু শিক্ষার্থীও রয়েছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে ক‍্যাওকটাও উপজেলার থায়াত ট্যাবিন গ্রামের একটি বোর্ডিং স্কুলে বিমান থেকে বোমা ফেলে এই হত্যাযজ্ঞ চালায় জান্তা বাহিনী। হামলার সময় স্কুলটিতে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আকাশ থেকে একাধিক বোমা নিক্ষেপ করা হয়। স্কুল ভবনের বড় অংশ ধ্বংস হয়ে যায়। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে নিহতদের দেহ ও আহতদের কান্না। উদ্ধারকাজে নামে স্থানীয় গ্রামবাসী ও আরাকান আর্মির সদস্যরা।

উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের বিভিন্ন এলাকায় সশস্ত্র সংঘাত বাড়ছে। বিশেষ করে আরাকান রাজ্যে আরাকান আর্মি ও সেনাদের মধ্যে প্রায় প্রতিদিনই সংঘর্ষ চলছে। বেসামরিক মানুষ সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। 

বাড়িঘর, স্কুল, হাসপাতাল- কোনো কিছুই রক্ষা পাচ্ছে না হামলা থেকে। আন্তর্জাতিক মহল এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিচ্ছে এবং বেসামরিক জনগণ, বিশেষ করে শিশুদের ওপর হামলা বন্ধের দাবি জানাচ্ছে।

তথ্য সূত্র- আনাদলু এজেন্সি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ