শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পাকিস্তানে ১৯ সেনা নিহত হওয়ার পর কঠোর হুঁশিয়ারি দিলেন শাহবাজ শরিফ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শনিবার (১৩ সেপ্টেম্বর) ১৯ সেনা নিহতের ঘটনায় সন্ত্রাসবাদ দমনে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শহবাজ শরিফ। রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ডনের

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ জন সৈন্য নিহত হয়েছে। অন্যদিক সন্ত্রাসী বাহিনীর ১৩ সদস্য নিহত হয়। এ ছাড়া গত ১০ থেকে ১৩ সেপ্টেম্বর দুটি পৃথক অভিযানে ৩৫ জন সন্ত্রাসী নিহত হয়, যার মধ্যে ভারতীয় প্রক্সি বাহিনী ‘ফিতনা আল খারিজির’ ১৩ জন সদস্য ছিল। আরও বলা হয়েছে, বৃহস্পতিবার লোয়ার দির অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ জন সন্ত্রাসী এবং সাতজন সৈন্য নিহত হয়।

রেডিও পডাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আহত সেনাদের দেখতে যান এবং সেখানে তারা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা সন্ত্রাসবাদ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানান।

শাহবাজ শরিফ বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আঁতাত করা হবে না, তাদের নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ভারতের সহযোগিতায় সন্ত্রাসীরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, হয় তাদের ইসলামাবাদকে সমর্থন করতে হবে, নয় সন্ত্রাসবাদের পক্ষ অবলম্বন করতে হবে। এ বিষয়ে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। সন্ত্রাসী এ হামলার জন্য পাকিস্তানে অবৈধভাবে বসবাসকারী আফগানি নাগরিকদের অভিযুক্ত করেছেন শাহবাজ শরিফ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ