শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ফিলিস্তিনিদের আবারও জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে: পোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবরুদ্ধ গাজার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে ফিলিস্তিনিদের আবারও জোরপূর্বক বাস্তুচ্যুতির নিন্দা জানিয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সাধারণ শ্রোতাদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, 'আমি গাজার ফিলিস্তিনি জনগণের সঙ্গে আমার গভীর সংহতি প্রকাশ করছি - যারা ভয়ে বাস করছে, অগ্রহণযোগ্য পরিস্থিতিতে বেঁচে আছে এবং তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হচ্ছে।'

দখলদার ইসরায়েলি বাহিনী গাজা সম্পূর্ণ দখলে নেওয়ার অভিযানের অংশ হিসেবে ব্যাপক বোমাবর্ষণের সঙ্গে স্থল আক্রমণ তীব্র করেছে। শহরের লাখ লাখ বাসিন্দাকে উচ্ছেদে অবৈধ কৌশল ব্যবহার করা হচ্ছে।

পোপ বলেন, 'আমি যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধার জন্য আমার আবেদন পুনর্নবীকরণ করছি।'

তিনি উল্লেখ করেন, 'আমি সকলকে আমার আন্তরিক প্রার্থনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যাতে শিগগিরই শান্তি ও ন্যায়বিচারের একটি ভোর উদিত হয়।'

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ