শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

গাজায় শেষ চালু থাকা হাসপাতালের কাছে হামলা, নিহত ১৯


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে তীব্র হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীরা সেসব এলাকা  লক্ষ্যবস্তু করেছে  যেগুলোর কাছাকাছি এখনো কিছু হাসপাতাল সচল রয়েছে। একই সঙ্গে গাজা সিটিতে স্থল অভিযানের কারণে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। খবর আল জাজিরার।

চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুধু বৃহস্পতিবারই ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মিসাইল হামলা চালানো হয় আল-শিফা ও আল-আহলি হাসপাতালের আশপাশে, যা খাদ্যাভাবে কষ্ট পাওয়া, অসুস্থ ও আহত মানুষের জন্য শেষ ভরসার কেন্দ্র ছিল। আল-শিফার বাইরে অন্তত ১৫ জন নিহত হন, আর আল-আহলির কাছে আলাদা এক হামলায় মারা যান আরও চারজন।

হামাস এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে বলেছে, এটি ঘটলো এমন এক সময়ে যখন জাতিসংঘের নতুন প্রতিবেদন প্রকাশের এক দিনেরও কম সময় হয়েছে, যেখানে ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

সংগঠনটি আরো বলেছে, এই হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের প্রকাশ্য চ্যালেঞ্জ ও অবজ্ঞার বার্তা বহন করছে।

যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার শিশুদের চিকিৎসার জন্য ব্যবহৃত আল-রান্তিসি হাসপাতালকে লক্ষ্য করে রাতভর বোমাবর্ষণে হতবাক হওয়ার কথা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইনকিউবেটরে থাকা নবজাতক আর ডায়ালাইসিসে থাকা শিশুদের ওপর কোনোভাবেই হামলা হওয়া উচিত নয়।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শিশু হাসপাতালটি তিনবার হামলার শিকার হয়।

এতে ৪০ জন রোগী পালাতে বাধ্য হয়, তবে আরো ৪০ জন রোগী ও কর্মী ভেতরেই আটকে পড়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ