শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বাগরাম ঘাঁটিটি যুক্তরাষ্ট্র আবারও নিয়ন্ত্রণে নিতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি আবারও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমরা এটা (বাগরাম ঘাঁটি) ফিরে পেতে চাই। এটি একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত জায়গায় অবস্থিত, চীনের খুব কাছে।

বাগরাম ছিল একটি সোভিয়েত-নির্মিত সামরিক ঘাঁটি, যা ৯/১১ হামলার পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। তবে ২০২১ সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয় এবং এর কিছুদিনের মধ্যেই তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়।

তবে কাবুলে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানে মার্কিন সেনা বা সামরিক উপস্থিতির কোনও প্রয়োজন নেই।

জালাল এক এক্স পোস্টে বলেন, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক হতে পারে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে। তাছাড়া আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কোনও সামরিক ঘাঁটির প্রয়োজন নেই।

এদিকে যুক্তরাষ্ট্রের নাগরিক যারা আফগানিস্তানে ভুলভাবে আটক রয়েছেন, তাদের মুক্তির বিষয়ে মার্কিন কর্মকর্তারা তালেবান সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সূত্র: রয়টার্স

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ