শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে প্রায় আট মাস কারাবন্দি থাকার পর প্রবীণ ব্রিটিশ দম্পতি পিটার রেনল্ডস (৮০) ও তার স্ত্রী বারবারা রেনল্ডস (৭৬) মুক্তি পেয়েছেন। মুক্তির প্রক্রিয়ায় কাতারের গুরুত্বপূর্ণ মধ্যস্থতা ছিল বলে জানা গেছে।

তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, “আফগানিস্তানের আইন ভঙ্গ করা এই দুই ব্রিটিশ নাগরিক সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার পর আজ মুক্তি পেয়েছেন। আমাদের সরকার বিদেশি নাগরিকদের বিষয়ে কখনও রাজনৈতিক বা লেনদেনমূলক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে না।”

দম্পতিকে যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি রিচার্ড লিন্ডসের কাছে হস্তান্তর করা হয়েছে। এক কাতারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, দম্পতিকে কাতারের মধ্যস্থতায় আফগান কর্তৃপক্ষ মুক্তি দিয়েছে।

জানা যায়, পিটার ও বারবারা রেনল্ডস ১৯৭০ সালে কাবুলে বিয়ে করেন।এছাড়া প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে শিক্ষামূলক কর্মসূচি চালাচ্ছিলেন। পরে তারা আনুষ্ঠানিকভাবে আফগান নাগরিকত্বও পান। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ